প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ PM ||
প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৫৭ PM
বিএনপি নেতা পারভেজ মল্লিকের শোক প্রকাশ এবং সমবেদনা জ্ঞাপন
স্টাফ রিপোর্টারঃ
দিঘলিয়া উপজেলাধীন গাজিরহাট ইউনিয়ন বিএনপি'র সাবেক সহ-সভাপতি, ৮ নং ওয়ার্ডের সাবেক ইউ,পি সদস্য মরহুম কেরামত আলী শেখের স্ত্রী মোসাঃ হামিদা বেগম (৮০)আজ ১৩ ই অক্টোবর ২০২৫ইং রোজ সোমবার ভোর ৪:০০ঘটিকায় স্ট্রোকজনিত কারণে মৃতবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-০৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বার বার নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি জনাব পারভেজ মল্লিক। সুদূর লন্ডন থেকে জনাব পারভেজ মল্লিক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ধৈর্যধারণ করতে বলেন। তিনি মহান আল্লাহর দরবারে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১